হোম > অর্থনীতি

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের মেয়াদ বাড়াল ভারত

সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যা প্রথমে ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত এবং পরে তা বাড়িয়ে করা হয় ২০২৪ সালেন ৩১ মার্চ পর্যন্ত। তবে আজ বৃহস্পতিবার ভারত সরকার শুল্ক আরোপের সময়সীমা আরও এক ধাপ বাড়াল। এবার ৩০ এপ্রিল পর্যন্ত সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

এর আগে ভারত সরকার ২০২৩ সালের ২৫ আগস্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। তারা জানিয়েছিল এই পদক্ষেপের কারণ পর্যাপ্ত স্থানীয় মজুত বজায় রাখা এবং দেশে দাম নিয়ন্ত্রণে রাখা। 

আগস্টে ভারত সরকার প্রিমিয়াম বাসমতি চালের আড়ালে সাদা নন-বাসমতি চালের সম্ভাব্য অবৈধ চালান সীমিত করার লক্ষ্যে টন প্রতি ১ হাজার ২০০ ডলারের নিচে রপ্তানির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

ভারত সব জাতের নন-বাসমতি চালের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তথ্যমতে দেশ থেকে রপ্তানিকৃত মোট চালের প্রায় ২৫ শতাংশ নন-বাসমতি সাদা চাল। 

তথ্যমতে, ২০২২ সালে ভারত ৭ দশমিক ৪ মিলিয়ন টন সেদ্ধ চাল রপ্তানি করেছে। 

বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। এই দেশটি থেকে চাল রপ্তানি কমে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া।

ইউএস ট্রেড শো: বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে আসছেন মার্কিন ব্যবসায়ীরা

এশিয়ার শিল্প খাত: এআই খাতে বিনিয়োগের সুফল নিয়ে অনিশ্চয়তা

রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিং মল খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

১২ কেজি এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

এআই খাতের চাহিদায় ভাটা, কমছে এশিয়ায় চিপ উৎপাদন

বিএলডিসি ফ্যানে গ্রীষ্মে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব: গবেষণা

সোনার দামে বড় লাফ, ভরি এখন কত

এলডিসি উত্তরণে বাড়তি সময়ের বড় পরীক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়ন

কৃষিকে আকর্ষণীয় করছেন ভুটানের ‘ফার্মফ্লুয়েন্সার’ নারীরা

চুরি করা ক্রিপ্টো যেন হাতে নেওয়া গরম আলু—বলছেন কুখ্যাত হ্যাকার