হোম > অর্থনীতি

সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ, এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।’

আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে। এমনকি আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশে ইমপোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি।’

দাম বাড়ানোর প্রভাব জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দাম বাড়া মানেই তো বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে।’

তবে দাম বাড়ানোর পরও ভর্তুকি আছে বলে দাবি করেন মন্ত্রী।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর আয়োজন নকশী কাঁথার মাঠ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ফুডি

১০ রুপির পানীয়, নাম পাকিস্তানি: ভারতে যেভাবে গড়ে উঠল ২৮০০ কোটির ব্র্যান্ড

আজ থেকে বেশি দামে কিনতে হবে জ্বালানি তেল, কোনটি কত টাকা

জ্বালানি সংকটে বন্ধ পাঁচটি বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

নারী বাইকার: লাইনে দাঁড়ালে ভোগান্তি, অগ্রাধিকার নিলে কটূক্তি

ইআরএফের সেমিনার: চাপে অর্থনীতি, সামনে কঠিন সময়

হাতিয়ার শুঁটকিপল্লি: মৌসুমে শতকোটি টাকার বাণিজ্য