হোম > অর্থনীতি

বিজিএমইএ নির্বাচনে প্রার্থী হলেন যমুনা ডেনিমসের পরিচালক সুমাইয়া ইসলাম

আজকের পত্রিকা ডেস্ক­

যমুনা ডেনিমস লিমিটেডের পরিচালক সুমাইয় রোজালিন ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে আসন্ন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম। বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের এ নির্বাচনে ঢাকা অঞ্চলের প্রার্থী হয়েছেন যমুনা ডেনিমস লিমিটেডের পরিচালক সুমাইয়া ইসলাম।

বিজিএমইএ নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের প্যানেল লিডার হিসেবে আছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

রোজালিন ইসলাম এর আগে যমুনা গ্রুপের অন্যতম একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলংগং থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর বাবার অনুপ্রেরণায় দেশের পোশাক খাতের (আরএমজি) সঙ্গে নিজেকে যুক্ত করেন।

তিনি আরএমজি খাতে নারীদের এগিয়ে নিতে আগ্রহী। ২০২০ সালে এক সাক্ষাৎকারে যমুনা গ্রুপে নারীদের অবস্থান সম্পর্কে তিনি জানান, যমুনা গ্রুপের কারখানায় নারী-পুরুষকে সমানভাবে মূল্যায়ন করা হয়। নারী শ্রমিক সংখ্যায় বেশি, কারণ তাঁরা সাধারণত শান্ত, মনোযোগী ও উৎপাদনকেন্দ্রিক হয়ে থাকেন।

রোজালিন ইসলাম বলেন, মানসম্পন্ন কারখানাগুলোতে নারীদের বেতনবৈষম্য থাকে না, কারণ ক্রেতারা এখন কর্মবান্ধব পরিবেশ, মজুরি কাঠামো ও টেকসই উৎপাদনে গুরুত্ব দেন।

নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মানসিকতা পরিবর্তন করে আরএমজি খাতের সম্ভাবনার ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে।

ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব

সারের দাম বৃদ্ধি, ভুট্টার আবাদ কমানোর ঘোষণা মার্কিন কৃষকদের

দেশে সোনার দাম বাড়ল ৩২৬৭ টাকা

দেশে জ্বালানি তেল আছে কতটুকু, চলবে কয়দিন

ক্রুড অয়েল সংকট: ইস্টার্ন রিফাইনারি বন্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় ইউরোজোনে বেড়েছে মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ছাড়াল ৪ ডলার, চার বছরে সর্বোচ্চ

জনতা ব্যাংকের ৮৭৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভাষা শেখায় জামানতবিহীন ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

ইরান যুদ্ধ যে ৫ শিক্ষা দিচ্ছে