হোম > অর্থনীতি

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে দুই টাকা কমিয়েছে সরকার।

এসব জ্বালানি তেলের দাম কমিয়ে গতকাল বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি তেলের নতুন দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

লিটারে ২ টাকা করে কমিয়ে জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রল ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে হেরফেরের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল