হোম > অর্থনীতি

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে তেজাবি সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। সেই হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় (১ ভরি=১১.৬৬৪ গ্রাম)।

আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সোনার নতুন দর (ভ্যাটসহ)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ প্রতি গ্রাম সোনার নতুন বিক্রয়মূল্য:

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম স্বর্ণালংকার ১৯ হাজার ২২০ টাকা (ভরিপ্রতি প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা)।

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা (ভরিপ্রতি প্রায় ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা)।

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা (ভরিপ্রতি প্রায় ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা)।

সনাতন পদ্ধতির সোনা: প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা (ভরিপ্রতি প্রায় ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা)।

রুপার নতুন দর (ভ্যাটসহ)

সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ রুপার দাম:

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম রুপার অলংকার ৪০৫ টাকা (ভরিপ্রতি প্রায় ৪ হাজার ৭২৪ টাকা)।

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৩৯০ টাকা (ভরিপ্রতি প্রায় ৪ হাজার ৫৪৯ টাকা)।

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৩৩৫ টাকা (ভরিপ্রতি প্রায় ৩ হাজার ৯০৭ টাকা)।

সনাতন পদ্ধতির রুপা: প্রতি গ্রাম ২৫০ টাকা (ভরিপ্রতি প্রায় ২ হাজার ৯১৬ টাকা)।

অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না, প্রযোজ্য হবে মজুরি

বাজুসের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি ক্রেতাকে পরিশোধ করতে হবে। তবে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (অদল-বদল) এবং পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম অপরিবর্তিত থাকবে। পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান

সোনার দাম কমল ৩,৩০৩ টাকা, ভরিতে কত

কৃষির ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম

ব্যাংকিং সংস্কার: খেলাপি ঋণ কমাতে নতুন আইন