হোম > অর্থনীতি

তিন দিনের বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করতে যাচ্ছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার।

গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নেবে। বাজুস ফেয়ার-২০২৫-এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।

বাজুসের আশা, বাজুস ফেয়ার-২০২৫-এর মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরও প্রসার লাভ করবে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি: পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন খরচ

একই পণ্যে বহুস্তরের করব্যবস্থা চায় না বিটিএমএ

বিমানের নবগঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

বিবিএসের নতুন ব্যবস্থা বাড়াবে অর্থনীতির গতি

একসঙ্গে ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন

ছুটির দিনেও বিএসটিআই সেবা চালুর নির্দেশ

ঢাকা ট্যাক্সেস বারের নতুন সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আশরাফ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

বাংলাদেশসহ এশিয়ায় পলিয়েস্টার সরবরাহে যুদ্ধের ধাক্কা, পোশাকশিল্পে ব্যয় বৃদ্ধির শঙ্কা