হোম > অর্থনীতি

ডেল্টা লাইফ সাইন্সেস: বেজায় ৩৬৬ কোটি টাকা বিনিয়োগে ওষুধ কারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেজা ও ডেল্টা লাইফ সাইন্সেসের মধ্যে গতকাল ৩০ একর জমি বরাদ্দের জন্য লিজচুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ৩ কোটি মার্কিন ডলার (৩০ মিলিয়ন) বিনিয়োগে আধুনিক ওষুধ উৎপাদন কারখানা গড়তে যাচ্ছে ডেল্টা লাইফ সাইন্সেস পিএলসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬৬ কোটি টাকা। গতকাল বুধবার বেজা কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও কোম্পানিটির মধ্যে ৩০ একর জমি বরাদ্দের জন্য লিজচুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুসারে ডেল্টা ফার্মার সহপ্রতিষ্ঠান ডেল্টা লাইফ সাইন্সেস প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলবে। এতে প্রায় ৭০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে। কোম্পানিটি বিশেষায়িত ওষুধ উৎপাদনের জন্য যে সুবিধাগুলো স্থাপন করবে তার মধ্যে রয়েছে বায়োফার্মাসিউটিক্যাল ফিল-ফিনিশ অ্যান্ড ফর্মুলেশন, অনকোলজি ইনজেক্টেবল ও ওরাল সলিড ডোজ ফর্ম, হারবাল ও নিউট্রাসিউটিক্যাল, এপিআই ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদন সুবিধা এবং একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য অনন্য সম্ভাবনা তৈরি করেছে। ডেল্টা লাইফ সাইন্সেসের এ উদ্যোগ কর্মসংস্থান, রপ্তানি এবং স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেল্টা লাইফ সাইন্সেস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ডা. জাকির হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ওষুধ উৎপাদন ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলে আগামী তিন বছরের মধ্যে অনকোলজি ও ওরাল সলিড মেডিসিন উৎপাদনে যেতে পারবে।’

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ