হোম > অর্থনীতি

আয়কর রিটার্ন সনদ ঝুলিয়ে না রাখলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যবসা প্রতিষ্ঠানে নিজেদের আয়কর রিটার্নের সনদ ঝুলিয়ে না রাখলে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করতে পারবেন কর কর্মকর্তারা। বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন। 

বর্তমানে সারা দেশে আড়াই লাখের বেশি প্রতিষ্ঠানের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে। তাদের প্রতিবছর রিটার্ন দেওয়ার কথা। কিন্তু বছরে গড়ে মাত্র ৫০ হাজারের মতো কোম্পানি রিটার্ন দেয়। 

এর আগে, আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। এরপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন শুরু করেন। দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনিয়োগ পাইপলাইন থেকে এসেছে ৪০ কোটি ডলার

সমন্বিত মহাপরিকল্পনা: প্রবৃদ্ধির নতুন কেন্দ্র কক্সবাজার

বাংলাদেশ ব্যাংক: ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যানের উদ্যোগ

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

রাজধানীর মিরপুর ২-এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চাটমোহরে গাছের চারা বিতরণ করল অরণ্য বাংলাদেশ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন