হোম > অর্থনীতি

পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ছবি: পূবালী ব্যাংকের সৌজন্যে

পূবালী ব্যাংক পিএলসির আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে সম্প্রতি ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এ সময় তিনি ব্যাংকের সাইবার নিরাপত্তাবিষয়ক রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ইন্দ্রমোহন সূত্রধর। আইসিটি অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন তথ্যনিরাপত্তা সচেতনতা মাসের গুরুত্ব ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কর্মশালায় আইসিটি অপারেশন ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফ ফেরদৌস ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বা সাইবার নিরাপত্তাসচেতনতা এবং এ-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলা

রাশিয়ার তেলের ক্রেতাদের বাড়তি শুল্ক লাগবে না, ট্রাম্পের সিদ্ধান্তে স্বস্তিতে চীন-ভারত

দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকই কাজ করেন যোগ্যতার নিচে: আইএমএফ

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

সৌদি সংকটে রেমিট্যান্সে দুশ্চিন্তা

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বেড়েছে মূল্যস্ফীতি