হোম > অর্থনীতি

বিটকয়েনের দাম এক সপ্তাহে প্রায় ১৭ শতাংশ বেড়ে গেছে

বিটকয়েনের দাম আজ সোমবার পর্যন্ত ৫০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। এক সপ্তাহের ব্যবধানে এই দাম ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা গত মাসে অনুমোদন পাওয়া নতুন স্পট ইটিএফে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন। 

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি ক্রিপ্টো মুদ্রার জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল।

২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুড়েই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল। যদিও মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে। যদিও ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ কমে ৩৮ হাজার ডলারে নেমে গিয়েছিল। পরে তা আবারও বাড়তে শুরু করে। স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়। 

গত এক সপ্তাহে বিটকয়েনের দাম ১৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৯ হাজার ৮৩২ ডলার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এ বিষয়ে ফিনেকিয়া ইন্টারন্যাশনালের বিশ্লেষক মাত্তেও গ্রেকো বলেছেন, ‘এই মূল্যবৃদ্ধির পেছনে প্রাথমিক চালক বিটিসি স্পট ইটিএফে প্রবাহ বেড়ে যাওয়াকে কৃতিত্ব দেওয়া যেতে পারে।’

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়াল স্ট্রিট জায়ান্ট ব্ল্যাকরক এবং ফিডেলিটি থেকে তহবিলসহ ১১টি বিটকয়েন ইটিএফ চালু করার জন্য অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত মূলধারার গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড