হোম > অর্থনীতি

এখনই বন্ধ হচ্ছে না নভোএয়ার, ফ্লাইট চালু ২১ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

২১ মে থেকে নভোএয়ার ফ্লাইট পরিচালনা আবার শুরু করবে। এ উপলক্ষে বিমান সংস্থাটি টিকিটের ভাড়ায় ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।

নভোএয়ার ২ মে থেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট পরিচালনা করবে জানিয়ে নভোএয়ার সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। মূলত বিক্রয়প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোফিজুর রহমান বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ছিল। এই বিরতির সময়ে আমাদের সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।’

মোফিজুর রহমান আরও বলেন, ‘আমরা সব সময় উচ্চমানের যাত্রীসেবা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সবাইকে আবারও উষ্ণ অভ্যর্থনা জানাতে উদ্‌গ্রীব।’

যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার সময় প্রোমো কোড VQWEBAPP ব্যবহার করে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

নভোএয়ারের টিকিট এখন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয়কেন্দ্র ও ট্রাভেল এজেন্টদের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিলামে বিক্রি হবে শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইট ও এক্সপ্রেস ইউনিটের পণ্য

তামাকজাত পণ্যের ওপর আরোপিত কর রাজস্ব বৃদ্ধি পূরণে যথেষ্ট নয়

ফিচ রেটিংসের প্রতিবেদন: বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা

বাজেটে প্রস্তাব: বিনিয়োগের আবেদনে দপ্তরের সময়ক্ষেপণে লাগাম আসছে

ফারইস্ট স্পিনিংয়ের জন্য সিটি ব্যাংকের কোটি টাকার অর্থায়ন

প্রিমিয়ার ব্যাংকের এমডি মনজুর মফিজের মা মারা গেছেন

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা নেই: দারাজ

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের