হোম > অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে ২২ দিনে ২৫ জাহাজ থেকে জ্বালানি খালাস

বাসস, ঢাকা  

ছবি: সংগৃহীত

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস খালাস কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝেও বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, চলতি মার্চের প্রথম দিন থেকে গত ২২ মার্চ পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি বলেন, ‘মার্চ মাসে এখন পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে, তবে এখন পর্যন্ত বন্দরে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।’

বন্দর কর্মকর্তাদের তথ্যমতে, বর্তমানে ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ নামক একটি জাহাজ থেকে এলপিজি গ্যাস খালাসের কাজ চলছে। এ ছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা ‘এবি অলিভিয়া’ জাহাজটি বর্তমানে বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে আরও দুটি বড় জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ‘বিক বরনহলম’ এবং ‘মর্নিং জেন’ নামের জাহাজ দুটি বর্তমানে বন্দরের পথে রয়েছে এবং আগামী ২৫ মার্চের মধ্যে বন্দরে ভেড়ার সম্ভাবনা আছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে চট্টগ্রাম বন্দরে এই নিরবচ্ছিন্ন কার্যক্রম বজায় থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ঘাটতি হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছেন কর্মকর্তারা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানিবাহী জাহাজগুলো খালাসের ব্যবস্থা করছে।

পরবর্তী জাহাজগুলোর আগমন এবং খালাস প্রক্রিয়া তদারকি করতে বন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রেখেছে।

ট্রাম্পের সফরে ২০০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি চীনের, তবু কেন বোয়িংয়ের শেয়ারে দরপতন

সোনার দাম কমল ২২১৫ টাকা

২০২৬-২৭ অর্থবছর: বাজেটে প্রতিশ্রুতির চাপ

বিটুমিন সরবরাহে হয়রানি, সরানো হলো যমুনার মহাব্যবস্থাপককে

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

চিনি রপ্তানি নিষিদ্ধ করল ভারত

বাংলাদেশ-চীনের মধ্যে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি সম্ভব: বাণিজ্যমন্ত্রী

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর