হোম > অর্থনীতি

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৪৮৫-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র-জনতার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশ ও জাতির অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ফয়েজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন সিবিএর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী সদস্য মো. মিরাজ হোসেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. আরহিম ও মোহা. খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করেছে ছুটি গ্রুপ

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ ও ১ লাখ ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর কারিগরি সহযোগিতা চায় সরকার

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে

নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার

পোশাকশ্রমিকদের ‘অদৃশ্য কর’: তাপপ্রবাহে টিকে থাকতে বাড়ছে দৈনন্দিন খরচ