হোম > অর্থনীতি

ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

• ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে গরুর খামারে বিনিয়োগের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে গরুর খামারে বিনিয়োগের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে উপপরিচালক মো. আল আমিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে নগরীর লালদীঘির পাড় অগ্রণী ব্যাংক, পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) ও তাঁর সহযোগী ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫)।

এজাহারে বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকের ভল্ট থেকে কৌশলে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেন কামরুল হোসেন। ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকায় তিনি টাকার হিসাব নিয়ন্ত্রণের সুযোগ কাজে লাগান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আত্মসাৎ করা অর্থ দিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামার গড়ে তোলা হয়। খামারটির দেখাশোনার দায়িত্বে ছিলেন তানভীর।

এজাহারের তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে ব্যাংকের হিসাব মেলানোর সময় ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। পরদিন ব্যাংকের চট্টগ্রামের মহাব্যবস্থাপক (জিএম) মোস্তাক আহমেদের নির্দেশে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মামলার বাদী জানান, তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুহেলের বিরুদ্ধে মামলা

সরকারের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাৎ ও রেলওয়ের জমি অবৈধভাবে দখলের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রুহেল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে।

গতকাল দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলা করেন একই কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ।

এজাহারে বলা হয়, আসামি মিরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলি মৌজায় পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলো ব্লক কারখানা স্থাপনের জন্য ২০১৬ সালে রেলওয়ের কাছে ৩ দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদি লিজের (ইজারা) আবেদন করেন। কিন্তু লিজ মঞ্জুর হওয়ার আগেই তিনি সরকারি জমি জবরদখল করে সেখানে আধা পাকা কারখানা ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করেন।

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ

তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল

পুঁজিবাজারের ১২ প্রতিষ্ঠানের ঘাটতি পূরণে সময় দিল বিএসইসি

৩ থেকে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স মিলবে অনলাইন আবেদনে: বাণিজ্যমন্ত্রী

ভারতের অর্থনীতিতে আস্থার সংকট: শেয়ারবাজার থেকে চার দিনে উধাও ৪ লাখ কোটি রুপি

ঢাকায় চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

দুর্গোৎসব উপলক্ষে সোমবার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

বিওয়াইডির গাড়ি কিনতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিশেষ বিনিয়োগ সুবিধা

ডিমের দাম বাড়ে, লাভ যায় কার পকেটে

চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান