হোম > অর্থনীতি

ডিসেম্বরে গড় মূল্যস্ফীতি কমে ১০.৮৯ শতাংশ, খাদ্যে এখনো ১২ শতাংশের বেশি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট টু পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে, যা নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৪৯ শতাংশীয় পয়েন্ট।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমলেও, বছর-বছর বিবেচনায় মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের তুলনায়ও গত ডিসেম্বর মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট। ২০২৩ সালের ডিসেম্বর মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি ডিসেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতিও কমেছে। ২০২৪ সালের ডিসেম্বরে যথাক্রমে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ২৬ শতাংশ। গত নভেম্বরে এই হার ছিল যথাক্রমে ১৩ দশমিক ৮০ ও ৯ দশমিক ৩৯ শতাংশ।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর এই দুই খাতের মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯ দশমিক ৫৮ ও ৮ দশমিক ৫২ শতাংশ।

দেশের বাজারে কমল সোনা-রুপার দাম

ঈদবাজারে আশার চেয়ে কম বিক্রি

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

রপ্তানিকারকেরা নগদ সহায়তার অর্থছাড় পাবেন প্রতি মাসেই: গভর্নর

বাড়তি ডিজেল চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

জ্বালানি সংকট রুখতে জরুরি মজুত থেকে দৈনিক ৪০ কোটি ব্যারেল তেল ছাড়বে ৩২ দেশ

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

ওয়েবিনারে বক্তারা: তামাকে রাজস্ব আসে ৮০ হাজার কোটি, চিকিৎসায় ব্যয় ৮৭ হাজার কোটি