হোম > অর্থনীতি

বাংলাদেশে চালু হলো মাইক্রোসফটের ডায়নামিকস বিজনেস সেন্ট্রাল ৩৬৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে চালু হয়েছে মাইক্রোসফট ডায়নামিকস ৩৬৫ বিজনেস সেন্ট্রাল। দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরকে সহজতর করতে এই প্ল্যাটফর্মটি ক্লাউড ইকোসিস্টেমের মাধ্যমে সংযুক্ত করে সহজে ও দক্ষভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।

সম্প্রতি একটি ভার্চ্যুয়াল ইভেন্টের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি চালু করা হয়।

এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাইক্রোসফটের শীর্ষস্থানীয় ইন্টেলিজেন্ট প্রযুক্তির সহায়তায় কীভাবে স্বয়ংক্রিয় টাস্কগুলোর মাধ্যমে দক্ষতা বাড়াতে পারবেন এবং পরস্পরের সঙ্গে যুক্ত থেকে বিজনেস ডেটা এবং ব্যবসা সংক্রান্ত অ্যানালিটিকসগুলো একসঙ্গে ব্যবহার করতে পারবেন সেসব বিষয়ে জানানো হয়।

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, ‘খুব দ্রুত গতিতে পৃথিবীতে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে। তাই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও প্রবৃদ্ধি বাড়াতে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে মাইক্রোসফট সব সময় সচেষ্ট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডায়নামিক বিজনেস সেন্ট্রাল ৩৬৫ এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে এবং তাদের আর্থিক, বিপণন, সেবা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং ক্রেতাদের মাঝে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।’

এ নিয়ে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডায়নামিকস ৩৬৫ এর প্রোডাক্ট মার্কেটিং লিড সন্দ্বীপ বসু বলেন, ‘একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন প্রবৃদ্ধির পথে থাকে, তখন তাদের কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তাই আমরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ভারসাম্য আনতে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমাদের প্ল্যাটফর্মটি প্রাযুক্তিকভাবে বেশ নির্ভরযোগ্য, যা বিশ্বব্যাপী ১ লাখ ৬০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবং লক্ষাধিক ব্যবহারকারীকে সেবা প্রদান করে।’ 

‘ইনোভেট টু সাকসেস’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস এর বিজঅ্যাপস স্পেশালিস্ট মেলিসা ফার্নান্দো। আয়োজনে বক্তাদের মধ্যে ছিলেন ব্যাংজিন গ্রুপের সিইও সাদি খান, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সিএফও মাসুদুল ইসলাম।

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

চূড়ান্ত বাজেটে তামাকের করকাঠামো সংস্কারের দাবি

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আমের মৌসুমে ৪ জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক

তেলের দাম না কমিয়ে ‘গ্রাহক ঠকাচ্ছে’ এক্সন মবিল ও শেভরন, তদন্তের নির্দেশ ট্রাম্পের

দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৭৬৯৮ টাকা