হোম > অর্থনীতি

প্রতিরক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের সাড়ে ৫ শতাংশ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ৯৫ কোটি টাকা। যা বিদায়ী অর্থবছরের তুলনায় ৫ হাজার ৪৪৫ কোটি টাকা বেশি। ২০২২-২৩ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে সংশোধিত আকারে দাঁড়ায় ৩৬ হাজার ৬৫০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৩৭ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ৫ দশমিক ৫৩ শতাংশ।

গত এক যুগে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বেড়েছে সাড়ে তিন গুণের বেশি। ২০০৯-১০ অর্থবছরে আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রতিরক্ষা খাতে ১১ হাজার ৯৫৫ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর সশস্ত্র বাহিনীর জন্য ‘ফোর্সেস গোল ২০২১’ প্রণয়ন করে। যার আওতায় সেনা, নৌ ও বিমানবাহিনীকে আধুনিকায়ন শুরু হয়।

এই লক্ষ্য অর্জন হওয়ার পর ‘ফোর্সেস গোল ২০৩০’ নামে আরেকটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ করছে সরকার। এ পরিকল্পনার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর আকার ও কলেবর বৃদ্ধি, আধুনিক যুদ্ধ-সরঞ্জাম সংগ্রহ ও সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষণ প্রদান। এ ছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বিষয়টিকেও প্রাধান্য পেয়েছে এই পরিকল্পনায়।

আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশে’ বলা হয়েছে, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন। সেই নীতিমালার ভিত্তিতে আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার যে নীতি নিয়েছিল, তা অব্যাহত রাখবে।

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

চুলের যত্নে নতুন ভরসা, দেশজুড়ে মিলছে লিলি সিরাম ওয়েল