হোম > অর্থনীতি

পেনশন কিস্তি: মোবাইলে দিতে গুনতে হবে হাজারে ৭ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার। পেনশনের কিস্তি এখন থেকে মোবাইল ফোনে দিতে পারবেন গ্রাহক। তবে এই সেবার জন্য শতকরা ৭০ পয়সা চার্জ দিতে হবে সেবাগ্রহীতাকে। কেউ স্কিমের ১ হাজার টাকা জমা দিলে তাঁকে চার্জ দিতে হবে ৭ টাকা। গতকাল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সার্কুলার জারি করে দেশের মোবাইল ফোনে আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য। সেখানে এমএফএস প্রতিষ্ঠানের অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, সর্বজনীন পেনশন অনলাইনে রেজিস্ট্রেশন করে যেকোনো একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন গ্রাহক। ইতিমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ফোনে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা আছে। সর্বজনীন পেনশন স্কিম সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই সেবার চার্জও শূন্য দশমিক ৭ শতাংশ হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের পর এমএফএসের মাধ্যমে পারসন টু গভর্নমেন্ট (পি টু জি) পদ্ধতিতে পেনশন হিসাবে টাকা জমা দেওয়া যাবে। 

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহারসহ যেসব সংশোধনী আনা হলো

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল

সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী

সংসদে অর্থবিল পাস

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এলজিইডি-ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

সংসদে অর্থবিল, জনমত যাচাইয়ের প্রস্তাব

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

সোনার দামে আবারও পতন, কমল ৩২৬৬ টাকা

ওমেরা এলপিজির রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত