হোম > অর্থনীতি

রমজানে ৪২৪ উপজেলায় বিক্রি হবে ওএমএসের চাল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার সুলভমূল্যে ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) চাল বিক্রির উদ্যোগ নিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশের ৬১টি জেলার ৪০১টি উপজেলা এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলাসহ মোট ৪২৪টি উপজেলায় প্রতিদিন ওএমএসের চাল বিক্রি করা হবে। সাধারণ উপজেলাগুলোর জন্য দৈনিক তিন টন এবং পার্বত্য এলাকার জন্য এক টন চাল বরাদ্দ থাকবে। সারা দেশে মোট ৮৪৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

ওএমএস কর্মসূচির আওতায় জনপ্রতি পাঁচ কেজি চাল কিনতে পারবেন, যা ৩০ টাকা কেজি দরে সরবরাহ করা হবে।

এ ছাড়া ঢাকার মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন এবং শ্রমঘন এলাকার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন এক টন করে চাল বিক্রি করা হবে। সচিবালয় কেন্দ্রের জন্য দৈনিক দুই টন চাল বরাদ্দ থাকবে। এই উদ্যোগ রমজান মাসে নিম্ন আয়ের মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল