হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল বৃহস্পতিবার এক আদেশে তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুজনকে সহকারী মুখপাত্র করেছে বাংলাদেশ ব্যাংক।
 
দুই সহকারী মুখপাত্র হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানম।

হুসনে আরা শিখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তিনি ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে কর্মজীবন শুরু করেন তিনি। 

পরে বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন। 

এর আগে মেজবাউল হককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে ২০২২ সালের ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় গত বছরের ২৪ জুলাই তাঁকে প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ অফিসে বদলি করা হয়। 

তবে তৎকালীন গভর্নর আব্দুর রউফের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় কয়েক দিনের তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছিল।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল