হোম > অর্থনীতি

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে আজ বুধবার। আগের দিন যেখানে বাজারটিতে ৬০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল, সেখানে আজ দুপুর ১২টার মধ্যেই লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইতে আজ দুপুর ১২টা ১৬ মিনিট পর্যন্ত ৪৭৫ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।

এই সময়ে লেনদেন হওয়া সিকিউরিটির মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৫৭টির। আর আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৭৯টির।

এর প্রভাবে দুপুর পর্যন্ত সাধারণ সূচকে যোগ হয় ১৩ পয়েন্ট। ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে।

অপর দুটি সূচকের মধ্যে ডিএসইএস এবং ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট করে বেড়ে লেনদেন হচ্ছে।

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে ৩ সেপ্টেম্বর শুরু ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬’

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান