কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে (৪ আগস্ট) এনআরবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান সব গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রণকারী সংস্থা ও কর্মকর্তাদের ব্যাংকের দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চেয়ারম্যান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে এনআরবি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দুই বছরের মধ্যে ব্যাংকটিকে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।