হোম > অর্থনীতি

আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৯ শতাংশে নেমেছে। যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।

গত বছরের আগস্টে যা ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। গত বছরের তুলনাই শুধু নয়, চলতি বছরের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। তার চেয়েও মূল্যস্ফীতি কমেছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, একক মাস হিসেবে মূল্যস্ফীতি কমে ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে অবস্থান করছে। এর আগে ২০২২ সালের জুলাই মাসে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এর পর থেকে আর কখনো ৮ শতাংশের নিচে নামেনি।

বিবিএসের তথ্যমতে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে নেমেছে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

অর্থনীতিবিদেরা বলছেন, টাকার সরবরাহ নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক কমানো এবং বাজারে নজরদারি বাড়ানোর মতো পদক্ষেপের ফলেই সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমছে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, মূল্যস্ফীতির হার কমে যাওয়া মানেই বাজারে দাম কমে যাওয়া নয়। বরং আগের মাসের তুলনায় দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের আগস্টে কোনো পণ্য ১০০ টাকায় কিনতে হলে, ২০২৫ সালের আগস্টে সেটি কিনতে খরচ হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা।

তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে অনেক সময় ধারদেনা কিংবা খরচ কমিয়ে সংসার চালাতে হচ্ছে।

অর্থনীতিবিদদের আশা, সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে আসবে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ডলারের মূল্যবৃদ্ধি এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

চুলের যত্নে নতুন ভরসা, দেশজুড়ে মিলছে লিলি সিরাম ওয়েল

টানা দুই দিন সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

হ্যান্ডলিংয়ে রেকর্ড, আয়েও নতুন উচ্চতায় চট্টগ্রাম বন্দর

রপ্তানি আয়ের চ্যালেঞ্জ: লক্ষ্য পূরণ হয়নি, কমেছে আয়

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা