হোম > অর্থনীতি

দেশের বাজারে সোনা ২ লাখ ৭০ হাজার ছাড়াল, বেড়েছে রুপার দামও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা-রুপার দাম। তেজাবি সোনা ও রুপার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭০ হাজার ৪২৯ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৬৮ হাজার ১৯০ টাকা।

আজ বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন এই মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১১১ টাকা। ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

অন্যদিকে রুপার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

হঠাৎ বাড়তি রড-সিমেন্টের দাম

ইরান যুদ্ধের মধ্যে মার্কিন ছাড়, ৩ কোটি ব্যারেল রুশ তেল কিনল ভারত

ঈদের আগে পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে যে দুই দিন

ঈদে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে যেসব দিন

৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

নির্মাণ হচ্ছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে সড়ক, খরচ হাজার কোটি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে বাড়ল ডলারের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি

শারজাহ রুটে ১৩ মার্চ, আবুধাবিতে ১৪ মার্চ ফ্লাইট শুরু ইউএস-বাংলার

সোনার দাম বাড়ল ৩২৪৩ টাকা