হোম > অর্থনীতি

এক দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৪ হাজার টাকার বেশি

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমেছে। একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্তি এড়াতে এবার ভ্যাটসহ প্রতি গ্রামের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট সোনায় ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।

আজ শুক্রবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোনা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের ভ্যাটের হিসাব আলাদা করে করতে হবে না, নির্ধারিত মূল্যের মধ্যেই তা অন্তর্ভুক্ত থাকবে। প্রতি গ্রামের মূল্য এবং ঐতিহ্যগত পরিমাপ ‘ভরি’ (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) হিসেবে সোনার নতুন দাম:

২২ ক্যারেট (হলমার্ককৃত): ভ্যাটসহ প্রতি গ্রামের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫৯৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম পড়বে প্রায় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

২১ ক্যারেট (হলমার্ককৃত): ভ্যাটসহ প্রতি গ্রামের মূল্য ১৮ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ প্রতি ভরির দাম পড়বে প্রায় ২ লাখ ১৮ হাজার ২৯১ টাকা।

১৮ ক্যারেট (হলমার্ককৃত): ভ্যাটসহ প্রতি গ্রামের মূল্য ১৬ হাজার ৭০ টাকা। অর্থাৎ প্রতি ভরির দাম পড়বে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

সনাতন পদ্ধতির সোনা: ভ্যাটসহ প্রতি গ্রামের মূল্য ১৩ হাজার ১৩০ টাকা। অর্থাৎ প্রতি ভরির দাম পড়বে প্রায় ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

রুপার নতুন দাম

সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে রুপার ক্ষেত্রে ভ্যাটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রতি গ্রামের নতুন দাম:

২২ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৪৫০ টাকা।

২১ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৪৩০ টাকা।

১৮ ক্যারেট (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৩৬৫ টাকা।

সনাতন পদ্ধতির রুপা: প্রতি গ্রাম ২৭৫ টাকা।

ক্রেতাদের জন্য বাজুসের বিশেষ নির্দেশনা

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ক্রেতা ও বিক্রেতাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:

১. অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না: যেহেতু স্বর্ণালংকারের ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত করা রয়েছে, তাই জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করতে পারবে না।

২. মজুরি ও নকশা: অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী আগের মতোই আলাদা মজুরি (মেকিং চার্জ) প্রযোজ্য হবে।

৩. রুপার ভ্যাট: রুপার অলংকারের ভ্যাটের বিষয়ে বাজুস খুব শিগগিরই আলাদা সিদ্ধান্ত জানাবে।

৪. বদল ও বিক্রয় নীতি: সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি এবং পাথর বাদ দিয়ে অলংকার পরিবর্তন (Exchange) এবং পুনরায় ক্রয়ের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।

এর আগে গতকাল ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ১৩ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা করে বাজুস।

জ্বালানি, অর্থনীতিতে চাপ কমতে পারে

তদন্ত প্রতিবেদনে তথ্য: বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি

অসুস্থ অর্থনীতিকে সুস্থ করতে পারলে বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমল ৯ হাজার টাকা

বিশ্ববাজারে আবার কমল তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার

রাজস্ব লক্ষ্যে ভুল পথে সরকার

রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিলামে বিক্রি হবে শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইট ও এক্সপ্রেস ইউনিটের পণ্য