হোম > অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।

আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি থেকে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে বলা হয়, জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম বৃদ্ধি বাবদ মাসের মধ্যভাগে দ্বিতীয় দফায় এই মূল্যবৃদ্ধি। এপ্রিলের শুরুতে হিসাব করার সময় জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম ধরা হয়েছিল ১২০ ডলার, যা পরে ২৫০ ডলার ধরা হয়েছিল।

বাজারে বেশি প্রচলিত ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের খুচরা মূল্য এখন ১ হাজার ৯৪০ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। তবে গ্রাহকেরা সরকার নির্ধারিত এই মূল্যেও এলপি গ্যাস কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৭২৮ টাকা নির্ধারিত থাকার সময়েও তা বিক্রি হয়েছে দুই হাজার টাকায়।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা