হোম > অর্থনীতি

আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে কমবে তেলের দাম: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে সরকার দেশে তেলের দাম কমাবে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। আজ বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। 

অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো ওঠানামা করছে। আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে, তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন তেলের দাম কমানোর প্রস্তাব দিলে তাঁরা তা বিবেচনা করবেন। 

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করে। এরপর থেকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ ব্যবসায়ীদের সংগঠনগুলো তেলের দাম কমানোর দাবি করে আসছে।    

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল