বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাপেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য অর্থবছরে কোম্পানির মোট আয় ৮০০.৮৬ কোটি টাকা এবং মোট ব্যয় ৪১০.৮২ কোটি টাকা। এ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরে কোম্পানি আয়কর পূর্ববর্তী ৩০১.৯৯ কোটি টাকা মুনাফা করেছে এবং ৪৪৩.০৫ কোটি টাকা রাজস্ব হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে।
শেয়ারহোল্ডার ও পর্ষদ সদস্যগণ কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।