হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে টাঙ্গন নদের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

টাঙ্গন নদের ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রামদেবপুর গ্রামে টাঙ্গন নদের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রামদেবপুর এলাকায় টাঙ্গন নদের প্রায় ১৮০ মিটার অংশে সাড়ে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। কাজটি সম্পন্ন হলে নদীভাঙনের ঝুঁকি থেকে অন্তত ২০০টি পরিবার সুরক্ষা পাবে বলে জানান তিনি।