হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের চার ছাত্রী নিখোঁজ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি গ্রামে একই দিনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চার ছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের এই চার ছাত্রীর মধ্যে দুজনের বয়স ১৭ বছর। অন্য দুজনের মধ্যে একজনের ১৬ এবং আরেক ছাত্রীর বয়স ১৪ বছর।

নিখোঁজ চার ছাত্রীর মধ্যে তিনজন চাড়োল ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আরেক ছাত্রী অষ্টম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মেয়েসহ চারজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্কুল ও প্রাইভেট সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, তারা সেখানে যায়নি। পরে রাতে থানায় গিয়ে জিডি করেন তিনি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসে সাধারণ ডায়েরি করেছে। আমরা স্কুলছাত্রীদের সন্ধানে কাজ শুরু করেছি।’

ঠাকুরগাঁওয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আহত পারুলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: তিনটি মেশিন বন্ধ, ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আমের জিআই স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত