হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

গ্রেপ্তার আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফরহাদ হোসেন নামে এক বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুস সালাম দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

বুধবার (১০ জুন) বিকেলে উদ্ধার করা মোটরসাইকেলসহ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দুওসুও ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

বিএনপি নেতা ফরহাদ হোসেন বলেন, ‘সোমবার ভোরে বাড়ির বারান্দা থেকে হোন্ডা ১৫০ সিসির মোটরসাইকেলটি চুরি হয়। পরের দিন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেবেন বলে জানান। বিষয়টি পুলিশকে অভিযোগ করি।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দিয়ে আব্দুস সালামকে কারাগারে পাঠানো হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে