হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে রিপন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার সময় তাঁর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার কোষারাণীগঞ্জ ইউপি পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় ২ দিনে ৪ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

প্রতিষ্ঠান শক্তিশালী হলেই গণতন্ত্র টিকে থাকবে: মির্জা ফখরুল

হরিপুরে ফ্যামিলি কার্ড শুমারি: আবেদনপত্রে বিএনপি নেতার সুপারিশ নিয়ে বিতর্ক

ঠাকুরগাঁওয়ে আখ দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, আদালতে জবানবন্দি

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ধাওয়া করে ধরলেন চালক

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী কারাগারে

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০০ কোটির ফান্ড তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল