হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে মুন্সিরহাট খোশবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দাল উদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭) এবং একই এলাকার হামিদুল ইসলামের ছেলে শাকিল (২২)। এ সময় তাঁদের সঙ্গে থাকা পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার সাইফুল (২৬) নামে আরও একজন গুরুতর আহত হন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে তিনজন আরোহী নিয়ে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ে আসার পথে সামনে থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন। 

ঘটনাস্থল থেকে দুজনের মরদেহসহ আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। 

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।

কাতার, তুরস্কসহ ১০ দেশের সংস্কৃতির দেখা মেলে ঠাকুরগাঁওয়ের জাদুঘরে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

‘এমপি হলে প্রথম কাজ খোলাবাজারে সার বিক্রি’

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

অলস পড়ে আছে দেড় কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন