হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সাবেক ছাত্রলীগ নেত্রী স্কুলশিক্ষক কারাগারে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মেহেরিন খাদিজা লতা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে চেক জালিয়াতি মামলায় মেহেরিন খাদিজা লতা নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পৌর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেরিন খাদিজা উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি ও যুব মহিলা লীগের সদস্য ছিলেন। এ ছাড়া বর্তমানে তিনি উপজেলার হামিদপুর গণ-উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী পন্থী নেত্রী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন মেহেরিন খাদিজা। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন।

জানতে চাইলে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, মেহেরিন খাদিজার বিরুদ্ধে ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার বাদী ও কত টাকার মামলা—এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর ভূমিধস বিজয়