হোম > সারা দেশ > টাঙ্গাইল

যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান পুলিশ ও প্রশাসনের

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

গোপালপুরের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় গতকাল মাদকবিরোধী অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।

অভিযানে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন, গোপালপুর সার্কেলের এএসপি ফৌজিয়া হাবিব খান, ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্টন, স্থানীয় সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও তুহিন হোসেন জানান, গরিলা বিলের মাঝখানে অবস্থিত দ্বীপসম ঐতিহাসিক যোগীর ঘোপা খাস জায়গায় অবস্থিত। অভিযানের সময় যাদের পাওয়া গেছে, মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ থেকে এখানে আর কোনো মাদকের আসর বসতে দেওয়া হবে না। সারা বছর নৌকায় বিল পাড়ি দিয়ে যোগীর ঘোপায় যাতে কেউ আর যাতায়াত করতে না পারে, সে জন্য কয়েকজন ঘাট মাঝিকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রতি বৃহস্পতিবার গরিলা বিলপাড়ে পুলিশি পাহারা বসানো হবে।

উল্লেখ্য, সৌন্দর্যময় ও ঐতিহাসিক যোগীর ঘোপায় দীর্ঘদিন ধরেই একটি চক্র রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। চক্রটি প্রতি বৃহস্পতিবার এখানে মাদকের হাট বসাত। এসব কারণে এলাকায় চুরি বেড়েছে।

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার