হোম > সারা দেশ > সিলেট

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঋণগ্রস্ত শেখ নুর ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথপুর পৌরসভা ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ওই বৃদ্ধ ইকড়ছই এলাকার মৃত শেখ ওয়াহিদুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতের খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান শেখ নুর ইসলাম। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের লোকজন তাঁকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তির তিন মেয়ে রয়েছে। পরিবারে রোজগার করার মতো আর কেউ না থাকায় বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত হয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন তিনি। মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহে সকাল ৮টায়

সিলেট ও ময়মনসিংহে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর এত সুন্দর: বাণিজ্যমন্ত্রী

সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. খায়রুল ইসলাম

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত

সিলেটে দেড় বছরের সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

সিলেটে হামের উপসর্গে এক দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৮৩

সিলেটে মানব পাচার চক্রের সদস্যসহ গ্রেপ্তার ১৯

সিলেটের এমসি কলেজের নতুন অধ্যক্ষ হলেন তোফায়েল আহাম্মদ