হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি ২৩ ও ২৪ অক্টোবর

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী ২৩ ও ২৪ অক্টোবর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শাবিপ্রবি ভর্তি কমিটির প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম গতকাল বুধবার রাতে আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

ড. রেজা সেলিম বলেন, যেসব শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবিতে মনোনীত হয়েছেন, আগামী ২৩ অক্টোবর (‘এ’ ইউনিট) এবং ২৪ অক্টোবর (‘বি’ ও ‘সি’ ইউনিট) সশরীরে উপস্থিত হয়ে তাঁদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ড. রেজা আরও বলেন, কোনো শিক্ষার্থী উল্লেখিত সময়ে উপস্থিত হতে না পারলে তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ সময় শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির কনফারমেশন স্লিপ, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এর মূল নম্বরপত্র নিয়ে আসতে হবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী