হোম > সারা দেশ > সিলেট

‘শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে’

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।’ 

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে একটি মেধাবী জাতি গঠনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি শিক্ষা চালু করেছে। এ ছাড়া আইসিটি ভবন নির্মাণ করে শিক্ষার সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে।’ 

আজ শনিবার সকালে জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি নাসরিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, শিক্ষা অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রাজিয়া সুলতানা, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, গোয়াইনঘাট পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট কৃষি বিদ্যালয় অধ্যাপক ময়মুনা রনক প্রমুখ। 

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মৌলভীবাজারে শতভাগ পাসসহ ৬৬টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে

সিলেটে এবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.৩৩ শতাংশ

সিলেটে ১৪ মাস পর আবার নতুন করোনা রোগী শনাক্ত

সিলেটে বিদ্যুতায়িত হয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ ৪ দফা দাবিতে সিলেটে চা-শ্রমিকদের বিক্ষোভ

নগরবাসীর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে মশাল মিছিল