হোম > সারা দেশ > সিলেট

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবি

সিলেট প্রতিনিধি

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণা ও চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে। ছবি: আজকের পত্রিকা

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণা ও চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে। আজ শুক্রবার বিকেলে লাক্কাতুড়া চা-বাগানের রেস্টক্যাম্প বাজারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে চা-শ্রমিকদের দৈনিক ১৮৭ টাকা মজুরিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে। চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণার দাবি দীর্ঘদিনের। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করার একটি বিল নিয়ে আলোচনা হয়। বিলটি নিয়ে শ্রমমন্ত্রী সংসদে ত্রিপক্ষীয় বৈঠকে মজুরি নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে বিলটি প্রত্যাহার করা হয়।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার ২০২৩ সালে চা-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট পাস করে। বিগত সরকারের পতন হয়েছে, কিন্তু তাদের করা চা-শ্রমিক স্বার্থবিরোধী ‘গেজট-২৩’ বাতিল হয়নি।

বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার আহ্বায়ক হৃদয় লোহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের জরিনা বেগম, আশা মণি, আয়েশা আক্তার, মাহফুজ আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে চা-শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা ঘোষণা করা, চা-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট ২০২৩ বাতিল, চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও বসতভিটার স্থায়ী বন্দোবস্তের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দর্শক মাতিয়ে শেষ যাত্রা, আর ফিরলেন না পেহেলি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, ভোরেই দুই জেলায় নিহত ১৬

প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন

স্থানীয় সরকারের নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী

সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরের মৃত্যুদণ্ড, জরিমানা

দেশের গতিমুখ আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপরীতমুখী অবস্থানে: বাসদ

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার আশঙ্কা

লোডশেডিংয়ের কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯