হোম > সারা দেশ > সিলেট

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৭৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৭৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ। ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালে কয়েক ধরনের মালামাল, ট্রলি ও একটি বারকী নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আজ দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ক্যাম্প এবং মিনাটিলা বিওপি অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়ি, ক্লোপজি ক্রীম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ী, চা-পাতা, চকলেট, ফল, সুপারি, বিস্কুট জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি, বারকী নৌকা জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাচালান মালামালের মূল্য প্রায় ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেললাইনের কাজ দৃশ্যমান হবে: শ্রমমন্ত্রী

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের

আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জৈন্তাপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জিয়াউর রহমানের নাম ব্যবহার করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

অবসর নিলেও অনিল চন্দ্র শর্ম্মারা ‘শিক্ষার আলোকবর্তিকা’ হয়েই থাকেন

নিজ স্কুলের পাশেই সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

বর্তমান সরকার সংস্কার চায় না: গাড়িতে হামলার পর নাহিদ ইসলাম

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস আলম

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা