হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে ২১ দেশের নির্বাচিত ৮১ ছবি নিয়ে হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

সিলেট প্রতিনিধি

সিলেটে হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। ছবি: আজকের পত্রিকা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বের ২১টির বেশি দেশের নির্বাচিত ৮১টি আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিবিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) আয়োজনে ৬ থেকে ৮ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি রুবাইয়া নাসরিন। তিনি বলেন, ‘ইনকুয়েস্ট ইনসাইট-৭’ প্রদর্শনী দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৬ থেকে ৮ আগস্ট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ডি-এর নিচতলায় অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় পর্ব ২৮ ও ২৯ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।

ছবি নির্বাচনের বিষয়ে রুবাইয়া নাসরিন বলেন, এবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজারের বেশি আলোকচিত্র জমা পড়ে। প্রাথমিকভাবে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ ২১টি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র নির্বাচন করা হয়। সেখান থেকে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি আলোকচিত্র নির্বাচিত হয়েছে।

আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে রুবাইয়া বলেন, নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল ও ফটো স্টোরি তিন ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। এ ছাড়া বিজয়ীদের জন্য ৪০০ মার্কিন ডলার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

আলোকচিত্র বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল ও শফিকুল আলম কিরণ।

সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নতুন অধ্যক্ষ ফৌজিয়া আজিজ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শহীদুল আলমের যোগদান

সিলেটে সিসিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ ভবন নির্মাণ ও দুর্নীতির অভিযোগ

২২ ঘণ্টা পর ত্রুটি সেরে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট

সিলেটে ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

সিলেটে হামে নতুন শনাক্ত ২০, মোট আক্রান্ত ৭২৬

শাবিতে জুলাই শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি

সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, ৪০০ উত্তরপত্র জব্দ

সিলেট-জাফলং রেলপথ: সম্ভাব্যতা যাচাইয়ে রেল সচিবকে নিয়ে জাফলংয়ে আরিফুল হক

আপত্তিকর মন্তব্যের অভিযোগ: শাবি ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি, শাস্তির দাবিতে মানববন্ধন