হোম > সারা দেশ > সিলেট

বঙ্গবীর এম এ জি ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা

সিলেট প্রতিনিধি

এম এ জি ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের চার ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর নির্দিষ্ট শব্দসীমার মধ্যে এই রচনা প্রতিযোগিতা পরিচালিত হয়। ক-বিভাগ (৩য়-৫ম শ্রেণি) বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন, খ-বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণি) বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিকজীবন, গ-বিভাগ (৯ম-১০ম শ্রেণি) স্বাধীনতাযুদ্ধে জেনারেল ওসমানীর অবদান, ঘ-বিভাগ (১১শ-১২শ শ্রেণি) জেনারেল এম এ জি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী।

প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকেই বিশেষ পুরস্কার দেওয়া হবে।

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক