হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারে রাজনগর থানা পুলিশের অভিযানে ধর্ষণে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০ টায় সিলেট জেলার কানাইঘাট থানার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওড়ের দুর্গম পাহাড় এলাকা থেকে মো. আলী আহমদকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

রাজনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি  রাজনগর উপজেলার রাজনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়। ২১ ফেব্রুয়ারি পরিবার রাজনগর থানায় নিখোঁজের ডায়রি করে।

ডায়েরি করার পর অভিযান পরিচালনা করে সিলেট জেলার কানাইঘাট থানার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কেউটি হাওড়ের দুর্গম পাহাড় এলাকা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে। পরে অপহরণকারী মো. আলী আহমদকে গ্রেপ্তার করে। উভয়কে রাজনগর থানায় নিয়ে আসলে নিখোঁজ হওয়া কিশোরী তাঁর পরিবারের কাছে ঘটনা বর্ণনা দেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন,  গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত