হোম > সারা দেশ > সিলেট

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির শাখা আহ্বায়ক হাফিজুল ইসলাম।

হাফিজুল ইসলাম বলেন, ‘বিএনপি যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা কেন সেই অভ্যুত্থানের মূল দাবি বাস্তবায়ন করছে না? দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেটি বাস্তবায়ন করাই সরকারের প্রথম কাজ হওয়া উচিত। অন্যথায় তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সংসদে গিয়েছি, গণভবনে গিয়েছি। আবার যদি আন্দোলনে নামতে হয়, সেটি আর গণ-অভ্যুত্থান হবে না, হবে বিপ্লব। তখন সংসদ সদস্যরা নয়, বিপ্লবীরাই সংসদে যাবে।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে দাবি পাস করেছে, তা বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের কাছে আবারও দাবি জানাতে হচ্ছে—এটি দুঃখজনক। বিএনপি ক্ষমতায় আসার আগে সংস্কারের কথা বললেও এখন ‘সংস্কার না সংশোধন’ বিতর্কে লিপ্ত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফায় ‘সংস্কার’ শব্দ ব্যবহার করেছে। অথচ এখন তারা সেই ম্যান্ডেট থেকে সরে এসেছে। জনগণের রায়ের ওপর কোনো সংবিধান হতে পারে না।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান অনু, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার প্রমুখ।

প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন

স্থানীয় সরকারের নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী

সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরের মৃত্যুদণ্ড, জরিমানা

দেশের গতিমুখ আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপরীতমুখী অবস্থানে: বাসদ

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার আশঙ্কা

লোডশেডিংয়ের কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯

শাবিপ্রবিতে ২১ দেশের নির্বাচিত ৮১ ছবি নিয়ে হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নতুন অধ্যক্ষ ফৌজিয়া আজিজ