হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথর লুট: এবার কোম্পানীগঞ্জ থানার ওসিকে বদলি

সিলেট প্রতিনিধি

উজায়ের আল মাহমুদ আদনান ও মো. রতন সেখ। ছবি: সংগৃহীত

সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাদাপাথর লুটে সহযোগিতার অভিযোগ রয়েছে।

আজ রোববার সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে ওসির বদলির তথ্য জানা গেছে।

উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টের পরিদর্শক হিসেবে বদলি করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পরিদর্শক মো. রতন সেখকে পদায়ন হয়েছে।

এর আগে সাদাপাথর লুট-কাণ্ডে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়।

জানা গেছে, উজায়ের আল মাহমুদ কোম্পানীগঞ্জ থানার ওসি থাকাকালে উপজেলার একমাত্র টিলা শাহ আরেফিন, ভোলাগঞ্জের বাংকার ও সাদাপাথর লুট হয়। এসব লুট হলেও প্রশাসন ছিল নিষ্ক্রিয়। এ ঘটনায় ওসিকে বদলির দাবি উঠেছিল।

ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘বদলির খবর শুনেছি। তবে এখনো আদেশের চিঠি হাতে পাইনি।’

অপরদিকে ওসি হিসেবে দায়িত্ব পাওয়া রতন সেখ বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। তবে এখনো কোনো নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলেই যোগ দেব।’

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক প্রতিবেদনে উজায়ের আল মাহমুদ আদনান ও সংশ্লিষ্ট থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তাঁরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে সাদাপাথর লুটপাটে সহযোগিতা করেছেন।

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু