হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সংবাদকর্মীর লাশ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরপূর্বের কম্পিউটার ইনচার্জ অমিত দাশ শিবুর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারীবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ এখনো তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেনি। 

নিহত অমিত দাশ শিবু সুনামগঞ্জের দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের গৌর চাঁদ দাশের ছেলে। তিনি দুই সন্তানের পিতা। সপরিবারে নগরের নরসিংটিলার এলাকায় বসবাস করছিলেন। অমিত দাশের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো উত্তরপূর্ব পত্রিকা অফিসের কাজ শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বাসার উদ্দেশে বের হন অমিত। কিন্তু সময়মতো বাসায় না পৌঁছানোয় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রাত আড়াইটার দিকে শাহী ঈদগাহ এলাকার কালাপাথর চা-বাগান থেকে অমিতের লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা-পুলিশ। 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, ‘অমিত দাশের মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তাঁর মোবাইল ফোনটি পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।’ 

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক মো. ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি মেনে নেওয়ার মতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের কাছে এই ঘটনার সঠিক তদন্ত করে রহস্য উদ্‌ঘাটনের দাবি জানাচ্ছি। আজ শুক্রবার বিকেলে আইনি কার্যক্রম শেষে নগরের চালিবন্দর শ্মশানে মরদেহ দাহ করা হয়। আমরা অমিতের পরিবারের পাশে থাকব।’

সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক

সিলেটে পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট চলছে

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

৩০ এপ্রিল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ রোগী হাসপাতালে ভর্তি

সিলেটে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ২০ রোগী, ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক