হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি

জব্দ করা চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

আজ রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে চোরাই পণ্য জব্দের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রোববার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির টহল দল কাশ্মীরি হিজাব, থ্রি পিস, গরুর মাংস, মদ, শিং মাছসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসব চোরাচালানের মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা