হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে হামে আক্রান্ত চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যু।

মারা যাওয়া শিশুর নাম সৈয়দ নূরে আলম শামীম। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদিন আগে হাম ও হৃদ্‌যন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিউ) রাখা হয়। আজ বেলা ১টায় ওসমানী হাসপাতালের পিআইসিইউতে ওই শিশুর মৃত্যু হয়।

এদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন রোগীর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছে। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।

রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। আজ থেকে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয়।

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১৫, অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত