হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর সীমান্তে ৩২টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপি অভিযন চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ আটক করেছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকা থেকে এসব মহিষ আটক করে।

সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশের ভেতরে আসা ৩২টি মহিষ আটক করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ৪০ হাজার টাকা। 

বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান আরও বলেন, আটক মহিষগুলো কাস্টম কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হবে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী