সিলেটে দীর্ঘ ১৪ মাস পর আবারও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বর্তমানে তাঁকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, ওই রোগী সম্প্রতি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। সেখানে এনজিওগ্রাম করার আগে রুটিন পরীক্ষা হিসেবে ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই দ্রুত তাঁকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর ও আইসোলেট করা হয়।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এর আগে সিলেটে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন দুজন কোভিড রোগী শনাক্ত হয়েছিলেন। দীর্ঘ ১৪ মাস পর জেলায় এটিই প্রথম নতুন সংক্রমণ।